মরা সেজে ‘অভিনয়’, ছবি তুলতে গেলেই তেড়েফুঁড়ে হামলা চিতাবাঘের, দেখুন ভিডিও

মরা চিতাবাঘ ভেবে একটু কাছে ঘেঁষে তুলতে চেয়েছিলেন ছবি। তাতেই বাধল বিপত্তি। তেড়েফুঁড়ে উঠে সামনের ব্যক্তির উপর চড়াও চিতাবাঘ। আলিপুরদুয়ারের বীরপাড়ার দলগাঁও চা বাগানের ঘটনা। আজ সকালে বাগানের নর্দমার মধ্যে আহত ওই চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেন স্থআনীয়রা। ক্রমে ভিড় জমে। গুরুতর আহত বাঘটি নড়াচড়া না করায়. তাকে মৃত বলে ভেবে নেন সবাই। এরপরই অতি উত্সাহী এক ব্যক্তি মোবাইল ক্যামেরা হাতে এগিয়ে যান চিতাবাঘের দিকে। তখনই হামলা করে সে। আহত চিতাবাঘের কামড় থেকে ওই ব্যক্তিকে কোনওমতে ছাড়িয়ে আনেন স্থানীয়রা। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  চিতাবাঘটিকে উদ্ধার করে খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola