আলিপুরদুয়ারের তপসিখাতায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে অভিযোগ পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jan 2019 11:18 PM (IST)

আলিপুরদুয়ারের তপসিখাতায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন। গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে অভিযোগ মৃতের পরিবারের। দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। যদিও, জেলা তৃণমূল নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে।