জলপাইগুড়ির মহানন্দা অভয়ারণ্যে ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল হাতি
ফের ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার রেল ডিভিশনের জলপাইগুড়ির মহানন্দা অভয়ারণ্যে। জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে রেললাইন। রেল সূত্রে খবর, আজ সকালে আপ শিলিগুড়ি-দিনহাটা প্যাসেঞ্জারের চালক বিপ্লবকান্তি দাস ও সহকারি চালক এম কে সিংহ গুলমা ও সেবক স্টেশনের মাঝে লাইনের পাশে একটি বুনো হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামান চালক। এরপর লাইনে দাঁড়িয়ে হাতিটি ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে থাকে। মিনিট দশেক পর, লাইন পেরিয়ে জঙ্গলে ঢুকে যায়। ফের রওনা দেয় আপ শিলিগুড়ি-দিনহাটা প্যাসেঞ্জার। রেল সূত্রে খবর, গত ১৫ দিনে এভাবে চালকের তৎপরতায় বেশ কয়েকটি হাতি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
Tags :
Alipurduar