আলিপুরদুয়ারে মাদারিহাট থানার গেরগেন্দা চা-বাগানে দু-দুটি চিতাবাঘের মৃত্যুর ঘটনায় আটক ২

আলিপুরদুয়ারের মাদারিহাট থানার গেরগেন্দা চা বাগানে দু-দুটি চিতাবাঘের মৃত্যুর ঘটনায় আটক ২। ধৃত বেঞ্জামিন কুল্লু ও সালিম খড়িয়া গেরগেন্দা চা বাগানেরই শ্রমিক। দুটি চিতাবাঘকে বিষ খাইয়ে মারার অভিযোগে গতকাল রাতে এই দুই সন্দেভাজনকে আটক করে মাদারিহাট থানার পুলিশ। বুধ ও বৃহস্পতিবার পরপর দুদিন গেরগেন্দা চা বাগান থেকে উদ্ধার হয় দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ। প্রাথমিক তদন্তে জানা যায়, বিষক্রিয়ার জেরে দুটি চিতাবাঘের মৃত্যু হয়েছে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola