নানুরে গুলিবিদ্ধ হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার এক

বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য বিবাদের জেরে বীরভূমের নানুরের হাটসেরান্দি গ্রামে গুলিবিদ্ধ হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার এক। মৃত শঙ্করী বাগদীর ছেলের সঙ্গে ধৃতের পুত্রবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ, তার জেরে গতকাল শঙ্করীর ছেলেকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। বাঁচাতে যাওয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শঙ্করীর। এই ঘটনায় মৃতের পরিবার ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola