'বিবাহ বহির্ভূত সম্পর্কে' টানাপোড়েনের জেরেই নানুরের সিপিএম নেতাকে নৃশংস খুন, গ্রেফতার অভিযুক্ত দম্পতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2019 07:54 AM (IST)

বীরভূমের নানুরের সিপিএম নেতাকে নৃশংস খুন। বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনে শাবল দিয়ে মেরে খুন। এরপর মৃতদেহ টুকরো টুকরো করে লোপাটের চেষ্টার অভিযোগ প্রেমিকার স্বামীর বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত দম্পতি। উদ্ধার খুনে ব্যবহৃত শাবল।