পুরনো মুদ্রাকে মোহর বলে বিক্রি করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, পুলিশের ফাঁদে পা দিয়ে গ্রেফতার পাঁচ

পুরনো মুদ্রাকে মোহর বলে বিক্রি করে প্রতারণার কারবারের পর্দাফাঁস। বীরভূমের মল্লারপুর থানা এলাকা থেকে গ্রেফতার ৫। অভিযোগ, রাজস্থান অথবা উত্তরপ্রদেশে রাজবাড়ি থেকে হাঁড়িভর্তি মোহর মিলেছে বলে বিভিন্ন ব্যক্তিকে ফোন করা হত। বলা হত, গোপনে সেইসমস্ত মোহর বিক্রি করা হচ্ছে। প্রতারকদের ফাঁদে পা দেন অনেকেই। এভাবেই লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয় বলে অভিযোগ। সম্প্রতি অভিযোগ পেয়ে তদন্তে নামে বীরভূম জেলা পুলিশ। গতকাল ক্রেতা সেজে মল্লারপুর এলাকায় ফাঁদ পাতে পুলিশ। ধরা পড়ে ৫ প্রতারক। ধৃতদের কাছ থেকে তিনশোরও বেশি পুরনো মুদ্রা উদ্ধার হয়েছে। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola