বীরভূমের ৩টি জায়গা থেকে ৭৬টি তাজা বোমা উদ্ধার

মল্লারপুর, লাভপুরে ভয়াবহ বিস্ফোরণের পর, এবার বীরভূমের ৩টি জায়গা থেকে ৭৬টি তাজা বোমা উদ্ধার। মল্লারপুরের ক্লাব ঘর ও লাভপুরে স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত আবাসনে বিস্ফোরণকাণ্ডের পর, বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। গতকাল লাভপুরের দরবারপুর গ্রামে একটি বাড়ির পিছন থেকে থেকে উদ্ধার হয় ৪০টি তাজা বোমা। সদাইপুর থানার লালমোহনপুর গ্রামে স্থানীয় বাসিন্দা নইম শেখের বাড়ির পিছন থেকে ৯টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, পাড়ুই থানার সাত্তোর গ্রাম থেকে উদ্ধার হয় ২৭টি তাজা বোমা। বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বিপুল পরিমাণ বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে

JOIN US ON

Whatsapp
Telegram