এবিপি আনন্দের খবরের জেরে বীরভূমে জাতীয় সড়কের দু’পাশে বেআইনি বালি মজুতের ঘটনায় পদক্ষেপ প্রশাসনের
এবিপি আনন্দর খবরের জের। বীরভূমে জাতীয় সড়কের দু’পাশে বেআইনি বালি মজুতের ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। নবান্ন থেকে বীরভূমের পুলিশ সুপারকে বিষয়টি দেখার জন্য নির্দেশ জারি। ১৭ জুলাই, এবিপি আনন্দ খবর সম্প্রচারিত হয়। দেখানো হয়, বর্ধমান-বোলপুর ২বি জাতীয় সড়কের দু’পাশে বেআইনি বালির স্তূপ। বাতাসে উড়ে তা জমা হচ্ছে রাস্তায়, ঘটছে দুর্ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, বালির আস্তরণে খারাপ হচ্ছে চাষের জমি। এরপরই সক্রিয় হয় প্রশাসন। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, প্রতিটি থানার ওসি ও আইসিদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের এলাকায় এধরনের বেআইনি বালি মজুত করা আছে কিনা, তা জানাতে। বেআইনি বালি মজুত করা সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর।
Tags :
Birbhum