কাটমানি ফেরতের দাবিতে নানুরে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি ঘেরাও, জয় শ্রীরাম ধ্বনি বিজেপির

কাটমানি ফেরতের দাবিতে বীরভূমে বিক্ষোভ অব্যাহত। নানুরের জলুন্দি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি মনোজ রায়ের বাড়ি ঘেরাও বিজেপির। উঠল জয় শ্রীরাম ধ্বনি। বিজেপির অভিযোগ, ১০০ দিনের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সহ একাধিক প্রকল্পের টাকা আত্মসাৎ করেন ওই তৃণমূল নেতা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতার দাবি অভিযোগ মিথ্যা। তাঁকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। ঘণ্টাখানেক পর নানুর থানার পুলিশ ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে। 

JOIN US ON

Whatsapp
Telegram