বীরভূমে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে কোপ, ফাটল মাথা

বীরভূমের সাঁইথিয়ার হরিসরা গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে কোপ। মারধরের জেরে ফাটল মাথা। আক্রান্তের নাম নয়ন হাজরা। পরিবারের দাবি, গতকাল রাতে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল নেতার দাদা। বাড়ি ফেরার পথে কয়েকজন বিজেপি সমর্থকের সঙ্গে তাঁর বচসা ও হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এলে তৃণমূল নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর জখম ওই তৃণমূল নেতা ভর্তি হাসপাতালে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola