বীরভূমে ‘অবৈধ’ বালি-খাদানে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ, ভাঙছে পাড়, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2018 06:58 PM (IST)

বালির অবৈধ কারবারের জের। ক্ষতিগ্রস্ত নদী বাঁধ। ভাঙছে পাড়। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি। আতান্তরে পড়েছেন বীরভূমের ইলামবাজারের অজয় তীরবর্তী গ্রামের কৃষকরা। প্রশাসন কেন কড়া হচ্ছে না? প্রশ্ন ক্ষতিগ্রস্ত কৃষকদের।