পেটে ব্যথার জন্য ‘সাপে কাটার ইঞ্জেকশন’ বীরভূমের হাসপাতালে, মৃত্যু বালকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Aug 2019 11:28 PM (IST)

পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়া রোগীকে সাপে কাটার ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ। চিকিত্সার গাফিলতিতে বালকের মৃত্যুর অভিযোগ বীরভূমের নলহাটিতে। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে কমিটি, দাবি রামপুরহাট মেডিক্যাল কলেজের সুপারের।।