বীরভূমে বিউটি পার্লারের মালিক মৃত শিউলি পালের মৃত্যুর কিনারা
বীরভূমের সিউড়ির সাজানোপল্লিতে বধূ খুনের কিনারা। গ্রেফতার মৃতের পরিচিত এক দম্পতি। এবিপি আনন্দের ক্যামেরার সামনে খুনের কথা কবুল ধৃত মহিলার। বিউটি পার্লারের মালিক মৃত শিউলি পাল তাঁর স্বামীর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন বলে অভিযোগ ওই মহিলার। সেই আক্রোশ থেকেই খুন বলে স্বীকারোক্তি। তবে ঘটনাস্থলে থাকলেও তাঁর স্বামী খুনের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন ওই মহিলা। গত ১৯ অক্টোবর, বাড়িতেই খুন হন বছর ৩৫-এর শিউলি পাল। কোনও পরিচিত ব্যক্তি এই খুনের নেপথ্যে রয়েছে বলে আগেই অনুমান করেছিলেন তদন্তকারীরা।
Tags :
Birbhum