পাড়ুইয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে প্রতীকী অবরোধের ডাক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jul 2019 11:35 AM (IST)

বীরভূমের পাড়ুইয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় এবার গ্রেফতার বিজেপি নেতা। প্রতিবাদে আজ জেলার প্রতিটি ব্লকে একঘণ্টা প্রতীকী অবরোধের ডাক বিজেপির।গত কয়েকদিন ধরেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পাড়ুইয়ের হাটইকরা গ্রাম। গতকাল রাতে গ্রেফতার করা হয় বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক শেখ সামাদকে। এর প্রতিবাদে আজ দুপুর ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত একঘণ্টা প্রতীকী অবরোধের ডাক দিয়েছে বিজেপি।