বীরভূমে গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2019 10:45 AM (IST)

এবার বীরভূমে গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক। গতকাল রাতে মল্লারপুরে বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতনু চট্টোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে মল্লারপুর ক্লাব ঘরে বিস্ফোরক মজুত, বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের খুনের পর রাস্তা অবরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উস্কানি দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও, বিজেপির জেলা সম্পাদকের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টারও অভিযোগ তুলেছে পুলিশ। এর আগে আইন অমান্যের অভিযোগে সিউড়ি গ্রেফতার করা হয় বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলকে। তাঁকে জামিনে মুক্তি দেওয়ার দিনই নলহাটি থেকে গ্রেফতার হন বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি ধ্রুব সাহা।