বাইকের পিছনে লরির ধাক্কা, সাঁইথিয়ায় দুর্ঘটনার কবলে দুধকুমার মণ্ডল
বাইকে চড়ে বাড়ি ফেরার পথে, লরির পিছনে ধাক্কা। বীরভূমের সাঁইথিয়ায় দুর্ঘটনার
কবলে বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। গতকাল দলীয় সভা সেরে কলকাতা থেকে ফিরছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। রাতে সাঁইথিয়া স্টেশনে নেমে নিজের বাইকে বাড়ি ফিরছিলেন দুধকুমার। আকলপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারেন তিনি। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে। বিজেপি নেতাকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁকে দেখতে যান বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল।

Tags :
Birbhum