দলীয় কর্মীদের ওপর পুলিশ অত্যাচারের মর্মে স্মারকলিপি দিতে এসে বীরভূমে পুলিশকে হুমকি বিজেপি নেতার

পুলিশকে মেরে পা ভেঙে দেওয়া ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি বীরভূমের বিজেপি নেতার। দলীয় কর্মীদের ওপর পুলিশ অত্যাচার করছে, এই মর্মে অভিযোগ জানিয়ে আজ তারাপীঠ থানায় স্মারকলিপি দিতে আসেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল। সেখানেই তিনি দলীয় কর্মীদের ওপর অত্যাচার করলে পুলিশকে মেরে পা ভেঙে দেওয়া ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি দেন। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ জানিয়েছেন, বিজেপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola