বীরভূমের সিউড়িতে বিজেপি নেতার বাড়িতে হামলা, লুঠপাটের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
লোকসভা ভোটের দিন ঘোষণার পরেই বীরভূমের সিউড়িতে বিজেপি নেতার বাড়িতে হামলা, মারধর, দোকান ভাঙচুর, লুঠপাটের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিউড়ি ২ নম্বর ব্লকের বিজেপি সহ সভাপতি নকুল বাগদীর অভিযোগ, গতকাল সন্ধেয় তাঁর বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি নেতাকে মারধর করে তাঁর দোকানে ভাঙচুর ও লুঠপাট চালানো হয় বলে অভিযোগ। থানায় এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিজেপি নেতার দাবি, আতঙ্কে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারেননি। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির গোষ্ঠীকোন্দলের জন্যেই এই ঘটনা বলে দাবি তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস পুলিশের।
Tags :
Birbhum