সিউড়িতে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, ফেরতের দাবিতে বাড়ি ঘেরাও বিজেপি সমর্থকদের

বীরভূমের সিউড়ির খন্যা গ্রামে এবার স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। টাকা ফেরতের দাবিতে বাড়ি ঘেরাও বিজেপি সমর্থকদের। অভিযোগ, ১০০ দিনের প্রকল্পে বরাদ্দ টাকা থেকে এক হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছেন স্থানীয় তৃণমূল নেতা রঞ্জন মণ্ডল। কাটমানি ফেরতের দাবিতে আজ সকালে তাঁর বাড়ি ঘেরাও করেন বিজেপি সমর্থকরা। কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রকাশ্যে হিসাব দাখিলের আশ্বাস তৃণমূল নেতার। আশ্বাস মেলার পর ঘেরাও তুলে নেন বিজেপি সমর্থকরা।

JOIN US ON

Whatsapp
Telegram