সদাইপুরে ২৭টি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
বীরভূমের সদাইপুরে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল পুলিশ। গতকাল সদাইপুর ২৭টি বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। বৃহস্পতিবার সদাইপুরের জামথলিয়ায় বিজেপি কার্যালয়তে বোমাবাজির অভিযোগ ওঠে। গতকাল এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বোমাগুলি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।
Tags :
Birbhum