বীরভূমের সিউড়িতে দুই পাড়ার মধ্যে বোমাবাজি, উদ্ধার তাজা বোমা

পুরনো বিবাদকে কেন্দ্র করে বীরভূমের সিউড়িতে দুই পাড়ার মধ্যে বোমাবাজি। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি সিউড়ির বিদ্যাসাগর কলেজে নবীনবরণ উত্সবকে কেন্দ্র করে ফকিরপাড়া ও সনাতন পাড়ার কয়েকজন যুবকের মধ্যে বচসা হয়। তার জেরে গতকাল রাতে দুই পাড়ার মধ্যে বোমাবাজি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola