বীরভূমের মাড়গ্রামে ফসল কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের বিবাদের এলাকায় ব্যাপক বোমাবাজি
বীরভূমের মাড়গ্রামে ফসল কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের বিবাদের এলাকায় ব্যাপক বোমাবাজি। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। মাড়গ্রামের বামদেবপুর গ্রামে সর্ষে কাটাকে কেন্দ্র করে আজ সকালে দু’পক্ষের মধ্যে বিবাদ বাধে। এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। সংখ্যায় কম থাকায় ফিরে যায় পুলিশ।
Tags :
Birbhum