বীরভূমে শতাব্দীর সমর্থনে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল, ওটি ছিল খেলনা পিস্তল, দাবি তৃণমূল নেতার

বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল। এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। আজ সকালে তৃণমূলের অঞ্চল সভাপতি প্রশান্ত মণ্ডলের নেতৃত্বে সাঁইথিয়ার হরিসরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাইক মিছিল করে তৃণমূল। মুখে তৃণমূলের পতাকা অথবা কাপড় বেঁধে মিছিলে সামিল হন তৃণমূল কর্মীরা। এক বাইক আরোহীর হাতে ছিল আগ্নেয়াস্ত্র। যদিও তৃণমূল অঞ্চল সভাপতির দাবি, ওটি ছিল খেলনা পিস্তল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola