বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনেই খুন? সিপিএম নেতা হত্যায় চাঞ্চল্যকর মোড়

বীরভূমের নানুরের সিপিএম নেতা সুভাষচন্দ্র দে-র নিখোঁজকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে সিপিএম নেতাকে লোহার রডের বাড়ি মেরে খুন, এরপর দেহ টুকরো করে অজয়ে ভাসিয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকার স্বামীর বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত দম্পতি। পরিবারের দাবি, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন সিপিএমের নানুরের বাসাপাড়ার অঞ্চল সম্পাদক সুভাষচন্দ্র দে। অভিযোগ, দুবরাজপুরের খোয়াজ মামুদপুরের বাসিন্দা সোনালি বিবির সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শুক্রবার রাতে সুভাষকে বাড়িতে দেখে সন্দেহবশে সোনালির স্বামী মতিয়ুর রহমান স্ত্রীর সামনেই তাঁকে খুন করে বলে অভিযোগ। পুলিশের দাবি, জেরায় মতিয়ুর জানিয়েছে, প্রথমে লোহার রড দিয়ে সুভাষের ঘাড়ে আঘাত করে সে। এরপর ধারাল অস্ত্র দিয়ে হাত-পা কেটে ফেলে। দেহ টুকরো করে দুটি চটের ব্যাগে ভরে, একটি ফেলে আসে বাড়ির কাছে বাঁশ বাগানে। আরেকটি ব্যাগ সুভাষের বাইকে চাপিয়ে প্রায় ৯ কিলোমিটার দূরে গিয়ে অজয়ের জলে ভাসিয়ে দেয় মতিয়ুর। এরপর বাইকটি রেখে আসে সিপিএম নেতার বাড়ির কাছে বেসরকারি পলিটেকনিক কলেজ চত্বরে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola