কাটমানি ইস্যুতে মল্লারপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, রাতভর বোমাবাজি

কাটমানি ইস্যুতে ফের উত্তপ্ত বীরভূম। মল্লারপুরের কৃষ্ণনগর গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। রাতভর বোমাবাজি। রাস্তা থেকে উদ্ধার বোমা। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী আজাদ শেখ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রায় ২০ জনের থেকে কাটমানি নিয়েছে। এই নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। এর পরই আজাদ শেখের অনুগামীরা বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেয় বলেও অভিযোগ। শুরু হয় বোমাবাজি। তৃণমূলের পাল্টা দাবি, গ্রামে উন্নয়নমূলক কাজের বৈঠক চলছিল। সেই সময় বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে মোতায়েন পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram