লাভপুরে মুচলেকার শর্ত মেনে কাটমানির টাকা ফেরালেন তৃণমূল নেতা
বীরভূমের লাভপুরে মুচলেকার শর্ত মেনে কাটমানির টাকা ফেরালেন তৃণমূল নেতা।অভিযোগ ওঠে, কাটমানি নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক উপভোক্তার পরিবর্তে অন্যকে পাইয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত লাভপুর পঞ্চায়েত সমিতির সদস্যা রূপা বাগদীর স্বামী, স্থানীয় তৃণমূল নেতা শ্রীমন্ত বাগদী। ৫ জুলাই, টাকা ফেরত দেওয়ার কথা বলে মুচলেকা দেন তৃণমূল নেতা। আজ কাটমানির ১ লক্ষ ২০ হাজার টাকা ফেরত দেন তিনি। যদিও তাঁর দাবি, ওই টাকা দলের অন্য নেতারা নিয়েছিলেন। যুব তৃণমূলের অঞ্চল সভাপতির দাবি, অন্য কেউ নন, টাকা নিয়েছিলেন ওই তৃণমূল নেতাই।
Tags :
Birbhum