বীরভূমের মহম্মদবাজার থানার শালদহ মোড় এলাকা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jan 2019 12:21 PM (IST)

বীরভূমের মহম্মদবাজার থানার শালদহ মোড় এলাকা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। খুনের অভিযোগ পরিবারের। মৃতের নাম কালু ভগৎ। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় বছর আঠাশের যুবকের মৃতদেহ। পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের হয়েছে। কীভাবে খুন, খতিয়ে দেখছে মহম্মদবাজার থানার পুলিশ।