মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও বীরভূমের লাভপুরে দ্বারকা ও ময়ূরাক্ষীর বুক থেকে অবাধে লুঠ হচ্ছে বালি, কেন এমন ঘটছে জানেন

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, রুখতে হবে বালি পাচার, বন্ধ করতে হবে অবৈধ বালি খাদান। এরপরেও বীরভূমের লাভপুরে দ্বারকা ও ময়ূরাক্ষীর বুক থেকে অবাধে লুঠ হচ্ছে বালি। রয়েছে পরিকাঠামোর অভাব, তাই নজরদারিতে সমস্যা হচ্ছে, দাবি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের। লাভপুরে দুটি বৈধ বালিঘাটের পাশাপাশি গজিয়ে উঠেছে একাধিক বেআইনি বালিঘাট। অভিযোগ, নদীতে নৌকা নামিয়ে চলছে বেআইনিভাবে বালি তোলা। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের দাবি, ৯২ জন কর্মীর পরিবর্তে কাজ চালাতে হচ্ছে ৩২ জন কর্মী নিয়ে। ফলে পরিকাঠামোর অভাবে যথাযথ নজরদারি চালানো সম্ভব হচ্ছে না।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola