বৃষ্টিতে ভেসে গেল ইলামবাজারের অজয়ের জয়দেব ফেরিঘাট, বন্ধ ফেরি চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2019 10:20 AM (IST)

টানা বৃষ্টিতে বীরভূমের ইলামবাজারে ভেসে গেল অজয়ের জয়দেব ফেরিঘাট। বন্ধ ফেরি চলাচল। ভোগান্তির শিকার বীরভূম ও পশ্চিম বর্ধমান, এই দুই জেলার প্রায় ৫০টি গ্রামের বাসিন্দারা। প্রবল বৃষ্টির কারণে হিল্লো বাঁধ থেকে জল ছাড়া শুরু হওয়ায় ভেসে গিয়েছে ইলামবাজারের জয়দেব ফেরিঘাট। ফলে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দাদের প্রায় ৫০ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ২০১৬-র বিধানসভা ভোটের আগে এখানে সেতু তৈরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তবে এখনও শুরু হয়নি কাজ। প্রতিবছর বর্ষায় ফেরিঘাট ভেসে গিয়ে দুর্ভোগে পড়েন স্থানীয় মানুষ। প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এনিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।