লাভপুর হত্যা মামলায় ফের তদন্ত শুরুর নির্দেশ কলকাতা হাইকোর্টে
লাভপুর হত্যা মামলায় নতুন মোড়। ফের তদন্ত শুরুর নির্দেশ কলকাতা হাইকোর্টের। মামলার তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমতি মৈত্রর। তদন্তভার দেওয়া হয়েছে মামলার প্রথম তদন্তকারী অফিসারকেই। বীরভূমের পুলিশ সুপারের নজরদারিতে, ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের। ২০১০ সালের তেসরা জুন লাভপুরে খুন হল তিন ভাই। লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম-সহ ৫৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। যদিও আগেই অভিযোগ থেকে নিষ্কৃতি পান মণিরুল-সহ ২২জন।
Tags :
Birbhum