বীরভূমে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পুলিশি টহলদারি থাকা সত্ত্বেও কীভাবে হামলা? উঠছে প্রশ্ন

তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর ফের নতুন করে উত্তেজনা বীরভূমের সাঁইথিয়ার কানাইপুরে। এবার বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল সকালে তৃণমূল ও বিজেপির দুই স্থানীয় নেতার বিবাদের জেরে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মীরা। বোমাবাজিও হয়। এলাকায় পুলিশি টহল শুরু হয়। নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ, এরপর রাতে তাদের দলীয় কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। ভাঙচুরের পাশাপাশি বোমাবাজিও হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গ্রামে পুলিশি টহলদারি থাকা সত্ত্বেও কীভাবে হামলা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola