তারাপীঠের পাইকপাড়া গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত উভয়পক্ষের ১০
ভোটের ফল ঘোষণার পর, বীরভূমের তারাপীঠের পাইকপাড়া গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত উভয়পক্ষের ১০। আটক ৩ বিজেপি সমর্থক। স্থানীয় সূত্রে খবর, গতকাল বীরভূম কেন্দ্রের জয়ী প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে স্লোগান দিচ্ছিলেন তৃণমূল সমর্থকরা। বিজেপি সমর্থকরা পাল্টা জয় শ্রী রাম ধ্বনি দেওয়ায়, দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের ১০ জন। এদের মধ্যে একজনকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে। গ্রামে মোতায়েন পুলিশ। কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। তৃণমূল ও বিজেপি নেতাদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।