সিউড়িতে ৬০ নম্বর জাতীয় সড়কে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত গাড়িচালক
বীরভূমের সিউড়িতে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত গাড়িচালক। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। পুলিশ ও দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘণ্টাখানেক অবরুদ্ধ জাতীয় সড়ক। সকাল সোয়া ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সিউড়ির দিক থেকে আসা গাড়িটি একটি লরিকে ওভারটেক করায়, উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন গাড়িচালক। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
Tags :
Birbhum