তারাপীঠে মাতৃদর্শনে মুখ্যমন্ত্রী, আজ মন্দিরে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2019 02:39 PM (IST)

তারাপীঠে মাতৃদর্শনে মুখ্যমন্ত্রী। আজ মন্দিরে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিশেষ ভোগ দেন তিনি। নিজেও ভোগ খান মুখ্যমন্ত্রী। এরপর হেলিকপ্টারে চড়ে কলকাতায় ফিরবেন তিনি। ফিরেই যোগ দেবেন কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে।