শ্যালিকাকে গুলি করে খুনের দায়ে দোষী সাব্যস্ত জামাইবাবু

শ্যালিকাকে গুলি করে খুনের দায়ে দোষী সাব্যস্ত জামাইবাবু। ৩ বছরের পুরনো মামলায় আজ বীরভূমের সিউড়ি আদালতে সাজা ঘোষণা। ২০১৫ সালের ২০ অগাস্ট সিউড়ির কেন্দুয়া ফকির পাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৮ বছরের টুনি খাতুনের। ওইদিন দিদি সাবিনার সঙ্গে স্কুটারে চড়ে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। অভিযোগ, সাবিনাকে লক্ষ্য করে গুলি চালায় তাঁর স্বামী নজরুল ইসলাম ও তার সঙ্গী সন্দীপন মাহারা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টুনির মাথায লাগে। গুরুতর আহত তরুণীকে প্রথমে সিউড়ি হাসপাতাল পরে দুর্গাপুরের হাসপাতালে ভর্তি করা হয়। ২১ অগাস্ট মৃত্যু হয় ওই তরুণীর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola