মল্লারপুরে বিস্ফোরণে উড়ে গেল ক্লাব ঘরের ছাদ, নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ করা হয়েছে বলে অনুমান

বীরভূমের মল্লারপুর স্টেশনের কাছে বিস্ফোরণে উড়ে গেল ক্লাব ঘরের ছাদ। গতকাল রাত দেড়টা নাগাদ আচমকাই বিস্ফোরণ ঘটে। উড়ে যায় ক্লাবঘরের পিছনের দেওয়াল। তিনটি লোহার শাটার ছিটকে পড়ে। প্রায় ৭ ফুট উঁচু একটি আলমারি বেশ কিছুটা দূরে রাস্তার উপর গিয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ভেঙে পড়ে ক্লাবের পাশে একটি দোতলা বাড়ির জানলার সব কাচ, উড়ে যায় আরেকটি বাড়ির টিনের ছাদ। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ক্লাবে একটি জিম রয়েছে।পাশাপাশি, নবোদয় বিদ্যালয় ও কোচিং সেন্টারও চলে। নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষের অনুমান। যদিও কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখছে মল্লারপুর থানার পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram