বীরভূমের সাঁইথিয়া থানায় পুলিশের চেয়ারে বসে ঘুম হনুমানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2019 11:36 PM (IST)

বীরভূমের সাঁইথিয়া থানায় ঢুকে পড়ল হনুমান। শুধু ঢুকলই না, পুলিশের চেয়ারে বসে দিল ঘুম... তাকে ঘিরে উৎসাহের অন্ত নেই। পুলিশকর্মীদের কেউ দিলেন খাবার। কেউ আবার তুললেন সেলফি।