বীরভূমের মল্লারপুরে ক্লাবে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আরও এক ক্লাব সদস্য

বীরভূমের মল্লারপুরে ক্লাবে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আরও এক ক্লাব সদস্য। এইনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। পুলিশ সূত্রে খবর, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ক্লাব ঘরের স্টিলের আলমারির ভিতরে বোমা মজুত করা ছিল। সেই কারণেই বিস্ফোরণের তীব্রতায় আলমারি ছিটকে বেশ কিছুটা দূরে রাস্তায় গিয়ে পড়ে। বিস্ফোরণকাণ্ডে গতকাল ক্লাবের ক্যাশিয়ার বিপ্লব দত্তকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। এর আগে গ্রেফতার হয় আরও এক ক্লাব সদস্যকে। ধৃত ২ জনকে জেরা করে, কী কারণে ক্লাব ঘরে বোমা মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ২৯ জুন, মল্লারপুরের ওই ক্লাব বিস্ফোরণ হয়

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola