ফের বীরভূম থেকে প্রচুর বোমা উদ্ধার
ফের বীরভূম থেকে প্রচুর বোমা উদ্ধার। আজ সকালে লোকপুর থানার বারাবনির জঙ্গলের কাছে পরিত্যক্ত পোলট্রি ফার্মের পাশে প্লাস্টিকের জারে মেলে প্রায় ৩০টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ। নানুরেও উদ্ধার হয়েছে বোমা। মড্ডা গ্রামে একটি পোলট্রি ফার্মের কাছে ড্রামে রাখা ছিল ৩৫টি তাজা বোমা। দুটি জায়গাই ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে
Tags :
Birbhum