Reporter Stories: সাঁইথিয়া শহরে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ, পরে বলরাম দিবস পালন

আজ বীরভূমে একাধিক দলীয় কর্মসূচি দিলীপ ঘোষের। সকালে সাঁইথিয়া শহরে চায়ে পে চর্চায় বিজেপির রাজ্য সভাপতি। গতকালই সাঁইথিয়ায় পৌঁছন দিলীপ ঘোষ। আজ প্রাতর্ভ্রমণে বেরিয়ে রাস্তার ধারে দোকানে চা খেতে খেতে তিনি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এরপর বলরাম দিবস পালনের কর্মসূচিতে যোগ দেবেন দিলীপ ঘোষ। বোলপুরের একটি লজেও আজ চায়ে পে চর্চার আয়োজন করা হয়েছে। দুপুরে লাভপুরে জনসভা রয়েছে বিজেপির রাজ্য সভাপতির

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola