Reporter Stories: সিউড়িতে বেআইনি বালি মজুতদারদের বিরুদ্ধে অভিযান পুলিশ-প্রশাসনের, গ্রেফতার চার
এবিপি আনন্দর খবরের জের। এবার বীরভূমের সিউড়িতে বেআইনি বালি মজুতদারদের বিরুদ্ধে অভিযান পুলিশ ও জেলা প্রশাসনের। গ্রেফতার চার বেআইনি বালি মজুতদার। ২৩ জুলাই এবিপি আনন্দে সম্প্রচারিত হয়, সিউড়ি ১ নম্বর ব্লকের সিউড়ি-আমজোড়া রাজ্য সড়কের দু’ ধারে বেআইনি বালি মজুতের ছবি। খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। আজ সকালে এলাকা পরিদর্শনে যান বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা, এসপি শ্যাম সিংহ এবং ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের আধিকারিকরা। ভর্তসনার মুখে পড়েন ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের আধিকারিক। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় চার মজুতদারকে। সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে দ্রুত তার রিপোর্ট নবান্নে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানার ওসিকে।
Tags :
Birbhum