Reporter Stories: বিশ্বভারতীতে উপাচার্যের নামে দুর্নীতি-পোস্টার, তদন্তে কর্তৃপক্ষ
উপরাষ্ট্রপতির সফরের মধ্যেই বিশ্বভারতীতে উপাচার্যের নামে দুর্নীতি-পোস্টার। বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবনের গেট-সহ একাধিক জায়গায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নামে পোস্টার পড়েছে। পোস্টারে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। আজ সকালেই বিশ্বভারতীতে আসছেন বেঙ্কাইয়া নায়ডু। কারা পোস্টার দিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে। জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
Tags :
Birbhum