Reporter Stories: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত নানুরের মোহনপুর গ্রাম
তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূমের নানুরের মোহনপুর গ্রাম। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা প্রতিরোধ গড়ে বিজেপিও তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ। লাঠি-বাঁশ হাতে পথ অবরোধ করে বিজেপি। বৃহস্পতিবার রাতে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ শুরু হয়। তার জেরে গতকাল রাতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ। সকাল থেকে লাঠি-বাঁশ হাতে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা।
Tags :
Birbhum