জেলা সভাপতি সহ দলীয় কর্মীদের মুক্তির দাবিতে ময়ূরেশ্বরে রাজ্য সড়ক অবরোধ বিজেপির

জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে ময়ূরেশ্বরে সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ বিজেপির। রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে অবরোধ। বীরভূমের নানুরে বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের খুনের প্রতিবাদে সিউড়িতে এসপি অফিসের সামনে বিজেপির ধর্না কর্মসূচির ষষ্ঠ দিন। ১৪৪ ধারা জারি থাকার কথা বলে ধর্না তুলল পুলিশ। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। ১৪৪ ধারা অমান্য করায় গ্রেফতার বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ ৪০ জন বিজেপি কর্মী, সমর্থক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola