অব্যাহত বালি চুরি, গতিপথ বদলে যাচ্ছে অজয়ের, অভিযোগ গ্রামবাসীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2018 10:26 AM (IST)

বীরভূমে অব্যাহত বালি চুরি। ইলামবাজারে অজয় নদের চর থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ। ফলে গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে অজয়ের। নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি, ভেঙে যাচ্ছ নদী-বাঁধ, অভিযোগ, অজয় তীরবর্তী ২০ থেকে ৩০টি গ্রামের বাসিন্দাদের।