তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে ভক্তদের ঢল
তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে শক্তির আরাধনা। ভক্তদের ঢল তারাপীঠে। আজ ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। এরপর দুপুরে ফল ভোগ। সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হবে ভোগ রান্না। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ। কথিত আছে, পাল রাজত্বের সময় স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তাঁর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন জয় দত্ত সওদাগর।
Tags :
Birbhum