ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিশ্বভারতীর পড়ুয়াদের, ২৫ ঘণ্টা পর কাটল অচলাবস্থা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 May 2019 06:15 PM (IST)

২৫ ঘণ্টা পর কাটল অচলাবস্থা। ঘেরাওমুক্ত বিশ্বভারতীর উপাচার্য-অধ্যাপক-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের। ‘ভর্তির ফি ন্যূনতম ৫০০ টাকাই ধার্য করা হচ্ছে। বাড়ানো হচ্ছে না ভর্তির ফি। পড়ুয়াদের অন্যান্য দাবিগুলিও বিবেচনা করা হবে’, জানাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।