ফের বীরভূমে মন্দিরে চুরি, মুরারই ও দুবরাজপুর থানা এলাকায় দুটি মন্দিরের তালা ভেঙে গয়না, টাকা লুঠের অভিযোগ
ফের বীরভূমে মন্দিরে চুরি। মুরারই ও দুবরাজপুর থানা এলাকায় দুটি মন্দিরের তালা ভেঙে গয়না, টাকা লুঠের অভিযোগ। মুরারইয়ের কনকপুর গ্রামে গতকাল রাতে অপরাজিতা মন্দিরে হানা দেয় দুষ্কৃতীরা। মন্দিরের দুটি তালা ভেঙে সোনা-রুপোর গয়না ও প্রণামীর বাক্স থেকে টাকাপয়সা লুঠ হয় বলে অভিযোগ। দুবরাজপুরের কুখুটিয়া গ্রামের শ্রীধরচাঁদ মন্দিরেও তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। কষ্টিপাথরের বিগ্রহ, সিংহাসন ছাড়াও সোনা-রুপোর গয়না ও প্রণামীর বাক্স থেকে টাকাপয়সা লুঠ করে তারা চম্পট দেয় বলে অভিযোগ। দুটি ঘটনাতেই দুষ্কৃতীরা অধরা। এর আগে বীরভূমের একাধিক জায়গায় বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটে।
Tags :
Birbhum