জয় শ্রী রাম স্লোগানকে কেন্দ্র করে মল্লারপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ১১
জয় শ্রী রাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বীরভূমের মল্লারপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত উভয়পক্ষের ১১। বিজেপির দাবি, কিছুদিন আগে তারা পারুলিয়া গ্রামে বিজয় মিছিল বের করে। অভিযোগ, মিছিলে জয় শ্রী রাম স্লোগান দেওয়ায়, গতকাল বহিরাগতদের এনে বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা। তৃণমূলের পাল্টা অভিযোগ, গ্রামে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। তৃণমূল কর্মীদের তারা লাঠি-বাঁশ, ধারাল অস্ত্র দিয়ে মারধর করে। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ১১ জন। আহতরা মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। দু পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
Tags :
Birbhum